কাজী আনেয়ার হোসেন
প্রধান শিক্ষক
কালিকাপুর উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিন, চাঁদপুর ।
‘‘ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যান কর ,তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর। চাঁদপুর জেলাধীন মেঘনা নদীর পূর্ব উপকুল ঘেঁষে উৎপন্ন এবং গোমতী নদীর ৪১ কিঃ মিঃ সর্পিলাকার মতলব উপজেলাকে উত্তর ও দক্ষিনে বিভাজন কারী ধনোগোধা নদীর পূর্ব তীরে মতলব দক্ষিন উপজেলার ৪ং নারায়নপুর ইউনিয়নের অর্ন্তগত ৭নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামে ১৯৬৩ ইং সালে কালিকাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি কালিকাপুর ও পার্শ্ববতীর্ গ্রাম বাসীর উদ্যোগে শিক্ষার পবিত্র আলো ছড়িয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়।জ্ঞানের আলো চারিদিকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ১৯৩৮ সালে একটি মক্তব প্রতিষ্ঠা হয়ে ছিল। কালের ক্রমে সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর জুনিয়র মাদ্রাসা থেকে কালিকাপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শিক্ষার ব্যাপক প্রসারে মানুষের ভালোবাসার এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির জন্ম থেকে আজ পর্যন্ত স্থানীয় জনগনের সার্বিক উন্নয়নে প্রচুর অর্থবিত্ত দিয়ে সহায়তা করে আসছেন। তাঁদের মধ্যে যাহারা আজ বেঁচে আছেন তাঁদের সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি এবং যাহারা বেঁচে নেই তাদের আমি তাঁদের আত্মার মাগফেরত কামনা করছি। আমি অত্র বিদ্যালয়ে ১১/০৮/২০১০ খ্রীঃ যোগদান করি।বর্তমানে বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন ছাত্রছাত্রী, ১৪ জন শিক্ষক, ৫ জন কর্মচারী নিয়ে শিক্ষ্যর শিক্ষন কার্যক্রমের ভৌত অবকাঠামো , খেলার মাঠ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাশ রুম, পাঠাগার, লাইব্রেরী, সততা ষ্টোর, ছাত্রীদের নামাজ ,বিশুদ্ধ পানি সরবরাহ সহ মনোরোম পরিবেশ বিরাজমান। এছাড়া বিদ্যালয়টি একটি সুদক্ষ ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হইতেছে। আমি বিদ্যালয়টির সমৃদ্ধি ও সাফল্যের জন্য এলাকার গুনীজন, অভিভাবক, ম্যানেজিং কমিটি,রাজনৈতিক ব্যত্তিত্ব সহ সকলের সার্বিক সহায়তা কামনা করছি। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ প্রতিষ্ঠানটির সর্বোচ্চ কল্যান কামনা করছি।
কাজী আনেয়ার হোসেন
সাম্প্রতিক তথ্য